পদ্মা সেতু প্রকল্পে ফিরে আসার আর কোনো সুযোগ নেই বলে জানিয়ে দিয়েছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)। ভারতে সফররত জাইকা প্রেসিডেন্ট আকিহিকো তানাকা গত মঙ্গলবার জানিয়েছেন, জাইকা পদ্মা সেতুতে ফেরার কথা ভাবছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত প্রতিবেদনের সূত্রে জানা যায়, জাইকা প্রেসিডেন্ট বলেছেন, 'বাংলাদেশের এই প্রকল্পে (পদ্মা সেতু) স্বল্প সুদে ঋণ দেওয়ার যে পরিকল্পনা ছিল, তা এরই মধ্যে বাতিল
